• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

রাজপথে ছিলাম, আছি, থাকব: মঈন খান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিএনপি রাজপথে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কম্বল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের নির্বাচনের সমালোচনা করে মঈন খান বলেন, ‘কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না‑ এগুলো ভোটের আগে থেকে ঠিক করা ছিল। এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি।’

মঈন খান বলেন, ‘হাজার কোটি টাকা খরচ করে এ সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদের বলতে চাই‑ তাহলে গরিব মানুষদের কেন একটা কম্বল দিতে পারেন না? আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।’

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘আমরা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি। এই দিনটি উপলক্ষে বাংলাদেশে আনন্দ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু এই দিনে ভিখারি মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হয়। আজ গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদের সরকার বলে দাবি করে তাদের প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কী চায়?’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব)- সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ