• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করা উচিত: গয়েশ্বর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতির বাইরে থেকে যে সংস্কার আসে, তার সাথে বাস্তবতার অনেক অমিল থাকে। তাই রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সমাধান করা উচিত।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিত সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, যেহেতু আমরা সবাই একমত হয়েছি, একটি সুষ্ঠু-অবাধ নির্বাচনের বিষয়ে, আমরা সে সংস্কার প্রস্তাব দিয়েছি। আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, একসাথে বসেন, দেখেন কোন শব্দটা ভুল, কোনটা বানান ভুল। তারপর জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

‘সংস্কার কার্যক্রম মাসের পর মাস প্রয়োজন নেই’ দাবি করে গয়েশ্বর রায় বলেন, ‘সেই ৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়েছে।’

বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অন্তর্বর্তী সরকারকে নেয়ার প্রস্তাব দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।’

ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তায় দেয়া বক্তব্য মিডিয়ায় প্রচারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন গয়েশ্বর রায়।

এ সময় তিনি আরও বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের তো কেউ গ্রেপ্তার হচ্ছে না। সবাই তো আরাম-আয়েশে ঘোরাফেরা করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, তারেক রহমান বলেছেন, দেশে নারী ও শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের রক্ষায় একটি কমিটি করেন। তারই ধারাবাহিকতায় আমরা কমিটি করে যেখানে নারী নির্যাতন হয়েছে, সেখানে দাঁড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ