• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজনৈতিক দল গঠন করতে রাষ্ট্রীয় সহায়তা নিলে জনগণ হতাশ হবে: তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আজ শনিবার (২৫ জানুয়ারি) রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উদযাপন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন উপলক্ষ্যে শিক্ষক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন।

তিনি বলেন, “শিক্ষক শিক্ষার্থী তরুণ ছাত্র ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে, এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানাবে তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে। অথবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অবশ্যই আজকের তরুণরা আগামীর বাংলাদেশ। অতীত থেকে বেড়িয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোন প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক।”

তিনি আরো বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময় অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরী বলে আমরা মনে করি। বিএনপি মনে করে জনগণকে দিয়ে রাজনীতি নয় বরং জনগণের জন্যই রাজনীতি। একারণেই বিএনপি যেকোন মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান ও কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত, পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা।”

তিনি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করার বিভিন্ন উপায় এবং সম্ভাবনা নিয়েও এসময় কথা বলেন। সুত্রঃ দিনকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ