• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

রাজধানীতে বৃষ্টিতে ভিজে রিজভীর মিছিল-পিকেটিং

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত দশম দফার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহজাহানপুরে বৃষ্টিতে ভিজে মিছিল ও পিকেটিং করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

অবশ্য এর আগের দিন রিজভী আহমেদ রাজশাহীতে গিয়ে মিছিল করেছেন।

আরও পড়ুনঃ পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল: কাদের

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, রাফিজুল হাই রাফিজ, মাহমুদ আলম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, তন্বী মল্লিক, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি মুন্নী ইসলাম, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরন, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দফতর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, খন্দকার আশরাফুল আসাদ, আব্দুর রব সিয়াম, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, বরিশাল আগৈলঝড়ার যুগ্ম আহ্বায়ক এসেন্ট, আমজাদ হোসাইন (সদস্য সচিব, ১৫নং ওয়ার্ড, ধানমন্ডি থানা যুবদল), মাসুদ রানা বাওয়ানী (যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা ছাত্রদল), মো. ফয়সাল হোসেন (সিনিয়র সহ-সভাপতি, জসীম শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক, ৬২ নং ওয়াড যুবদল) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ