• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ দিলেন সজীব ওয়াজেদ জয়!

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে একটি লবিস্ট নিয়োগ করেছেন। তিনি স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগে তুলে ধরবে। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে লবিস্ট নিয়োগের বিষয়টি রাজনৈতিক আলোচনায় প্রায়ই উঠে আসে। আওয়ামী লীগ অভিযোগ করে আসছে যে বিএনপি ও জামায়াত বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে।

২০০৪ সালে সজীব ওয়াজেদ জয় প্রথম লবিস্ট ফার্ম ‘অ্যালকাটেল অ্যান্ড ফা’র সঙ্গে চুক্তি করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে বিএনপি জঙ্গিবাদের প্রসারে কাজ করছে। বর্তমানে তিনি স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করেছেন, যা মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবে। গত ১২ সেপ্টেম্বর এই ৬ মাসের চুক্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বাংলাদেশের বিষয়ক অন্তত ৩৭৬টি লবিস্ট ফাইল রেকর্ড রয়েছে, যা দেশের বিভিন্ন পণ্য বাজারে ধরতে লবিস্ট ফার্মের গুরুত্বকে নির্দেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ