• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

যত্রতত্র রাষ্ট্রের পেশিশক্তিকে ব্যবহার করছে আ.লীগ: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ মার্চ, ২০২৪

আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষেরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাগরিক স্বাধীনতা চিরতরে মুছে ফেলার জন্যই যত্রতত্র রাষ্ট্রের পেশিশক্তিকে ব্যবহার করছে আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠানো এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন গভীর সংকটে। শেখ হাসিনা বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের মতো আওয়ামী স্বৈরশাসকগোষ্ঠী ভিন্ন মতসহ গণতন্ত্রের সকল নিয়ম পদ্ধতি ও নাগরিক স্বাধীনতা চিরতরে মুছে ফেলার জন্যই যত্রতত্র রাষ্ট্রের পেশিশক্তিকে ব্যবহার করছে।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে সংহত করতে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছে, তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটল আবুল খায়ের ভূঁইয়ার জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে গ্রেফতারের মধ্য দিয়ে।

‘রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়া মূল্যে যখন মানুষ চোখে সর্ষে ফুল দেখছে, তখন অবৈধ আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্যনতুন মিথ্যা মামলায় আটকের হিড়িক অব্যাহত রেখেছে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, পণ্যমূল্যের অত্যধিক বৃদ্ধিতে দুর্বিষহ জনজীবনে নেমে এসেছে এক গভীর অন্ধকার। প্রত্যন্ত অঞ্চলসহ জাতীয় পর্যায়ে ক্ষমতাসীনদের দৌরাত্ম্য এবং দাপটে মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই সকল অপকর্মকে আড়াল করার জন্যই নতুন করে সরকারি জুলুমের মাত্রা বাড়ানো হয়েছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়াকে এখন নিয়মে পরিণত করা হয়েছে।

বিবৃতিতে আবুল খায়ের ভূঁইয়া এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ