• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ