• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. ক্যাথরিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটি সদস্য তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ক্যাথারিনা উইজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ