• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভোটের রাজনীতির বাইরে কারো অন্য কোনো লক্ষ্য-উদ্দেশ্য আছে কিনা? প্রশ্ন তারেক রহমানের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ভোটের রাজনীতির বাইরে কারো অন্য কোন লক্ষ্য, উদ্দেশ্য আছে কিনা সেটি ভেবে দেখতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কুমিল্লা মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে পরিষ্কার ভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমানের অন্তর্বর্তী সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে এই সরকার মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবে। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যে অধিকারকে বহুবছর আগে পলাতক স্বৈরাচার রাতের আঁধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলো। এই সরকার একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে।’

তারেক রহমান আক্ষেপ করে বলেন, ‘কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে।’

তারেক রহমান বলেন,”বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা জনগণের শাসনে বিশ্বাস করি। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি তাই স্বাভাবিক ভাবেই আমরা নির্বাচন চাইবো। আমরা জনগণের কাছে ভোট চাইবো, দেশের মধ্যে নির্বাচন চাইবো, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু লোক অস্বাভাবিক করতে চাইছে সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে কি কারো অন্য কোন লক্ষ্য-উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে।”

ভোটের অধিকারের সাথে সাথে ভোট প্রদানের অধিকারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা যত বেশি মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো তত বেশি দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবো। ভোটের অধিকারের সাথে সাথে ভোট প্রদানের অধিকারও নিশ্চিত করতে হবে।”

দেশের মানুষ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মতপার্থক্য থাকবে। আমরা এই মতোপার্থক্যকে বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। মতপার্থক্য যদি আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে দেশ, ক্ষতিগ্রস্থ হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্থ হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্রের ভিত্তিকে তত বেশি শক্তিশালী করতে পারবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ