• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবনে গেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন। তারা এই সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ