• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

বিরোধীদলীয় নেতা জি এম কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্পিকারের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞান জারি করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, ‘জাতীয় সংসদে দরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২১ মোতাবেক আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছাড় পাওয়া ২৬ আসনের ১১টিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা। সমঝোতার বাইরে কোনো আসনে দলের প্রার্থী জিততে পারেননি। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য কমেছে। এর আগে একাদশ সংসদে দলটির ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন চারজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ