• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্ক : / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মহাসচিব ফখরুল বলেন, ‘আলোচনা সভায় একটি বিষয় খুব জোরে এসেছে, তা হলো সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে বিপ্লব সফল হয় না, সংগঠন থাকলেই তা সম্ভব। আজকের হতাশার মূল কারণও হলো সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন ছাড়া বিপ্লব হয় না।’

তিনি আরও বলেন, যারা সমাজ পরিবর্তন এবং সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন চান, তাদেরকে সেই সংগঠনকে আরও মজবুত করতে হবে। বদরুদ্দীন উমরের ভাষায় মানুষের কাছে পৌঁছাতে হবে, তাহলেই সফলতা সম্ভব।

ফখরুল বলেন, ‘কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে আমার ব্যক্তিগত মেলামেশার সুযোগ সীমিত ছিল। তবে তার আদর্শ এবং সংগ্রামের সঙ্গে তিনি কখনও আপোস করেননি। নতুন প্রজন্ম তার কাছ থেকে কতটুকু গ্রহণ করেছে, তা আমার জানা নেই। তবে তার প্রতিটি নীতি আমাদের জন্য উদাহরণ।’

শোকসভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশন এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শোকসভায় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ