• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

বিজয় দিবসে বিএনপির বিভিন্ন কর্মসূচি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী জানান, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি শুরে হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, দেশ ধাবিত হচ্ছে নিশ্চিত ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে। লুটপাট ও দুর্নীতি করে ব্যাংকিং সেক্টর ফোকলা করে দিয়েছে আওয়ামী লুটেরা গোষ্ঠী। টাকার ঘাটতির কারণে দেশের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে।

তিনি বলেন, গরিব আরও গরীব হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের যাঁতাকলে মানুষের নাভিশ্বাস উঠেছে। অর্থনীতি আজ মহাসংকটে নিমজ্জিত। রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ