• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ