• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

এর আগে রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরও আগের ১০ দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে সপ্তাহের মাঝে শুধু মঙ্গলবার বিরতি রাখা হয়েছিল। তাছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই দুদিনও বিএনপির কর্মসূচির আওতামুক্ত ছিল। এবারই প্রথম মঙ্গলবারও কর্মসূচি দিল দলটি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধ অব্যাহত রেখেছে বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করছে তারা। তাদের দাবি, ‘সরকারের একতরফা’ নির্বাচন বন্ধ করতে হবে। এরই মধ্যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে দলটির বেশ কয়েকজন নেতা বহিষ্কারও হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ