• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে শেষ হয়।

জানা গেছে, বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ