• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপির সঙ্গে কমনওয়েলথ দলের বৈঠক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

বিএনপির সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে এ ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে ৬টা ৪৫ মিনিটে শেষ হয়।

কমনওয়েলথ ১০ সদস্য দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং।

বিএনপি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যদের মধ্যে ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ