• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপির ছয় দিনের কর্মসূচি ঘোষণা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা দাবিতে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ