• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাঙালির একজন অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : ড.ফরিদুল আলম

আরিফ রববানী , ময়মনসিংহ || / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের অধ্যাপক ড.ফরিদুল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির একজন অবিসংবাদিত নেতা। যিনি পাকিস্তানি দোসরদের নির্যাতন-নিপীড়ন, শোষণের হাত থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে অগ্রদূত হয়ে এসেছিলেন। যার কারণেই আমরা একটি লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। বর্তমান বাংলাদেশ আজ পরাশক্তি গুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

রবিবার (৯জুলাই) ময়মনসিংহের টাউন হল এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত “রাজনৈতিক কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য দিতে গিয়ে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালা’র উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু।

বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন- বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা শারমীন। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন- জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি মাহমুদুল আল মামুন।

এসময় বক্তারা আরো বলেন-শেখ হাসিনার নানা গৃহীত পদক্ষেপ আজ স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্তভাবে অগ্রসরমান। এই অধ্যায়ে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব বজায় থাকলে বর্তমান বাংলাদেশ হবে পৃথিবীর বুকে অনুসরণীয় এক রাষ্ট্র।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কুদ্দুস, শওকত জাহান মুকুল,সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, মিরন চৌধুরী,মোস্তাফিজুর রহমান ভাষানী, অধ্যাপক মফিজুন নূর খোকা,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ত্রিশালের প্রবীণ রাজনীতিবিধ ফজলে রাব্বি, সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাহাত খান,জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা পারভীন,যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার,জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে ২৬০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ