• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন বিএনপির সাত নেতা

দেশের আওয়াজ ডেস্ক : / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সাত নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এতে করে দলে ফিরছেন বহিস্কার করা ওই সাত নেতা। শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এই সাত নেতা হলেন– ময়মনসিংহ দক্ষিণের ভালুকা উপজেলার সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকার সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুরের সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুরের সাবেক সদস্য মো. আলি সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

“তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ