• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]

ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।

যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।

অব্যাহতি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ