• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতারা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৫ মে, ২০২৫

রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যাক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে; আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তখন এর দায়ভার বর্তমান সরকার এবং তাদের সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।

বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ