• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার আশা জামায়াতের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

সোমবার (০২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আদালত গতকাল রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিল, সে অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আমরা সে জন্য ফুল কমিশনের সঙ্গে বৈঠক করেছি৷ বৈঠকে রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি৷ তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। দ্রুত রায কার্যকর করবেন বলে বলেছেন। দেশ জাতি সবাই তাকিয়ে আছে৷ যেন দ্রুত বাস্তবায়ন করে সে আশা করি।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, ২০১৩ সালের আগের আমাদের যে অবস্থা ছিল, যেমন আমি নিজে ২০০৮ সালের নির্বাচনে আমি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। সে অবস্থায় ফিরে যেতে হবে।

২০১৬ সালে দাঁড়িপাল্লা প্রতীক কোনো দলকে না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রশাসনিক অর্ডারের কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায় বড় না নাকি প্রশাসনিক অর্ডার বড়।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীক ও নিবন্ধন দু’টোর বিষয়েই কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে।

রবিবার (০১ জুন) রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

গত ১৪ মে জামায়াতের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত মামলার আপিলের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য আজকের দিন (১ জুন) দিন ধার্য করেছিল আদালত। গত বছরের ২২ অক্টোবর খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেছিল আপিল বিভাগ। পরে ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

উল্লেখ্য, এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ