• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: রিজভী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১নং সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলাায়মানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল (বৃহস্পতিবার) দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল আমরা-মামুরা স্টাইলের সে নির্বাচন বর্জন করেছে।

তিনি বলেন, অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী এখন বাড়ি ছাড়া ঘর ছাড়া। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।

বিএনপির এই মুখপাত্র বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার নিন্দা জানান।

একই সঙ্গে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনে শরিক হয়ে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ