• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল : মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন মাসের মত অল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা যাবে এটা মনে করার কোন কারণ নেই। সংস্কার আমরা সবার আগে চেয়েছি। প্রতিটা ক্ষেত্রে সংস্কার চাই। মানুষ পরিবর্তন এবং নির্বাচনের জন্য জীবন দিয়েছেন। এই নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে কিছু পরিবর্তন করলে সেটা কতটা টেকসই হবে সেটা অব্যশই চিন্তা করতে হবে। যে সংস্কার জনগণ গ্রহণ করবে। তাই সংস্কারের জন্য নির্বাচনের দরকার। কারণ নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। কারণ নির্বাচিত সরকারের শক্তি হবে জনগণ। তাই অবাধ সুষ্ঠু এবং গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন , বিচার বিভাসহ অর্থনৈতিক সংস্কার মাধ্যমে দ্রুত নির্বাচনে যেতে পারি সে জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে বাকি সংস্কারগুলো তারাই করবে।

বিএনপির এই মহাসচিব বলেন, আমরা পরিস্কার বলেছি বিএনপি একক সরকার গঠন করতে চায় না। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে চায়। যারা রাষ্ট্র সংস্কার করবে। আমরা উদীয়মান নতুন সূর্যকে দেখছি। আসুন সেই সূর্যকে বরণ করে সবাই মিলে সত্যিকার অর্থে একটা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলি। যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোন পার্থক্য থাকবে না। ।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত যশোরের ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুল ইসলাম ও আব্দুল্লাহসহ আহত ইমন কবিরের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি মহাসচিব সমবেদনা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আজকে সংস্কারের কথা আসছে কিন্তু আমরা সংস্কারের কথা প্রথম থেকেই বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের কথা সেই দিন বলেছিলেন, ২০১২ সালে সংসদ থেকে যেদিন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল। সেই থেকে বাংলাদেশে চিরস্থায়ীভাবে অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল এরপর থেকে দেশে শান্তি আসেনি। তত্ত্বাধায়কের অধীনে তিন নির্বাচন হয়েছে কিন্তু সেই সময়ে বাংলাদেশ কখনো ভয়াবহ অস্থীরতার মধ্যে যায়নি। যা করেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য করেছে। এরপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ কি হওয়া উচিত তার জন্য ২০১৬ সালে ভিশন ২০৩০ দিয়েছিলেন। তারপরও আমরা যখন গণতন্ত্রের জন্য আন্দোলন । যখন ভেবে দেখলাম দেশে আমুল সংস্কার হওয়া দরকার তার জন্য প্রথমে দলের পক্ষ থেকে ২৭ দফা এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক চেতনার মানুষকে সাথে নিয়ে ৩১ দফা উপস্থাপন করি।

বিএনপি মহসচিব বলেন, ছাত্র-জনতার অভুত্থান এক দিনের বিষয় নয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যান্ত সুকৌশলে এবং সুচিন্তিত ভাবে ১৯৭৫ সালের মত তাদের আকাঙ্খা সেই এক দলীয় শাসন ব্যবস্থা বাকশালের দিকে নিয়ে যেতে শুরু করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, কেবল মাত্র তাদের খোলসটা গণতন্ত্র ছিল। কিন্তু তারা কখনই গণতন্ত্রে বিশ্বাস করতো না। সেটি আওয়ামী লীগ প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের আগে পরে এবং সাম্প্রতি বিগত ১৬ বছরে। আওয়ামী লীগ গত ১৬ বছরে বাংলাদেশের যে আত্মা সেটিকে তারা ধংস করেছে এটিই আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ।

তিনি বলেন, ১৯৭১ সালে আমার গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের সমাজের জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু দুঃভাগ্য আমাদের আওয়ামী লীগ সব কিছু ধ্বংস করে একদলীয় শাসনের দিকে ধাবিত করে। আজকে স্বাধীনতার ৫৩ বছর পর গণতন্ত্রের কথা বলতে হচ্ছে। অথচ যে গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ মানুষ শহীদ আর তিন লাখ মা বোন ইজ্জত গেছে। এটাকে ভুলে গেলে চলবে না । অনেকে এখন এটাকে বাদ দিয়ে চিন্তা করতে বলছেন। সেই চিন্তা করা সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আমাদের ৬০ লাখ নেতা কর্মীর নামে মামলা দায়ের এবং সাড়ে ৭ শ ওপরে নেতাকর্মীকে গুম করেছে। বিগত ১৬ বছরের গণতন্ত্রের জন্য বিএনপির নেতকর্মীরা কি নিদারুণ নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সেটা আমরা সকলেই জানি। নির্বিচারে অকতরে বিএনপি কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে। সেই আত্মত্যাগকে মনে রেখে আমাদের এখন নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে নতুন করে বিভেধ সৃষ্টির পায়তারা চলছে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি চিন্ময় সাহা, বিশিষ্ট আইনজীবি জিপি শেখ আবদুল মোহায়মেন, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বিশিষ্ঠ ব্যবসায়ী শ্যামল দাস, চিকিৎসকদের পক্ষে এস এম রবিউল ইসলাম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ