• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে হেরোইন বহনের অপরাধে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিবেদকঃ / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে জুয়েল আলী(৩৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি জুয়েল আলী (৩৭) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার রমজান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুন ২০২১ সালে ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নোহা মাইক্রোবাস যোগে জুয়েল আলী হেরোইন নিয়ে ঢাকায় রওনা দেন। এমন সংবাদে বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে একটি চেকপোষ্ট পরিচালনা করেন। এসময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে জুয়েল আলীর শরীর তল্লাশি করে তার প্যান্টেরেরর পকেট থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখনো মতে গাড়ির সিটের সঙ্গে বিশেষ কায়দায় রাখা আরও দুইটি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘদিন মামলার সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামি জুয়েল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ