• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

নতুন ঘোষণা দিলেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সোমবার রাতে ফেসবুকে ঘোষণা দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না। একই সঙ্গে তিনি এনসিপি–জামায়াত জোট এবং পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।

সামান্তা শারমিন জানিয়েছেন, পার্টির মাত্র ১০ মাসের পথচলায় সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারণ করা সম্ভব নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতার মানুষের সমন্বয়ে গঠিত এনসিপিতে মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী।

তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনি কৌশল ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে পার্টির মধ্যে ভিন্নমত স্পষ্ট হয়েছে। নিজ অবস্থান স্পষ্ট করতে তিনি বলেছেন, জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে না করায় এবং জামায়াত থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সামান্তা শারমিনের মতে, পার্টির ঘোষিত অবস্থান আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করতে বাধা দেয় না। তিনি জানিয়েছেন, জোট ও পার্টির ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে তার রাজনৈতিক ভবিষ্যৎও নিবিড়ভাবে যুক্ত। তিনি এই অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য সময়ের অপেক্ষা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ