• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

নতুন কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। জনগণের সমর্থন অর্জন এবং নির্বাচ ইন্যুতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এই কর্মসূচি ঘোষণা করবে দলটি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন। স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ধাপে কর্মসূচি পরিচালিত হবে।

প্রথম ধাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ। এরপর দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।

প্রথম কর্মসূচি আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে পারে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির মতে, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভ্যাট ও কর বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। দলের নেতারা মনে করছেন, এই সংকট নিয়ে কার্যকর কর্মসূচি দিলে জনগণের কাছ থেকে আরও সমর্থন পাওয়া সম্ভব।

বিএনপির দাবি, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। তারা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও বিএনপি এতো দীর্ঘ সময় দিতে রাজি নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে বিএনপি একটি সংশোধিত খসড়া তৈরি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া ঘোষণাপত্রকে পুরোপুরি অগ্রাহ্য না করে বাস্তবতার নিরিখে তা পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ