• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠলেও সরকারের মাথাব্যথা নেই – হাফিজ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথাই নেই।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘অরক্ষিত স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রহীন বিপন্ন বাংলাদেশ এবং আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

দিল্লির অধীনস্ত হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। তারা সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে।

গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনও ব্যর্থ হবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র নস্যাৎ করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে।

বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, এই আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারা দায়ী থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ