• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে বিএনপি নেতা টুকু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন টুকু।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ