• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

দেশকে অস্থিতিশীল করে হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে: রিজভী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

দেশেকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবি এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ৫ তারিখের পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও কেউ কেউ ঘাপটি মেরে আছে। ঘাপটি মেরে থাকাদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। টাকা পাচার হয়েছে ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাকী টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা।

দাকোপে মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একসাথে হিন্দুদের পূজা করে, খেলনা ক্রয় করে। আরতিতে অংশ নেয় সকল ভেদাভেদ ভুলে। এই সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। পাকিস্তান আমল থেকে বিএনপির আমল পর্যন্ত হিন্দুদের ওপর হামলা ভাংচুর নির্যাতন হয়নি। তাহলে এখন কেন হচ্ছে! শেখ হাসিনার ইন্ধনে এই অত্যাচার নির্যাতন হচ্ছে। এই চক্রান্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তার প্রভুদের যৌথ প্রযোজনা।

শেখ হাসিনা বিচার বিভাগকে জল্লাদখানা তৈরি করেছেন মন্তব্য করে তিনি আরো বলেন, বিচার বিভাগ ছিলো শেখ হাসিনার জল্লাদখানা, কসাইখানা। বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনার মনমত ব্যক্তিকে বিচারপতি বানিয়ে ইচ্ছামতো সাজা দেওয়া হয়েছে এই কসাইখানা থেকে। এই কসাইখানা ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগ সরকারের দোসররা রয়েছে। তারা এখনো কাজ করছে না। একসময়ে রাতের আঁধারে পুলিশ কত অন্যায় করেছে। তাদের (আওয়ামী লীগ) নির্দেশে রাতের আঁধারে কত নেতাকর্মীদের ধরে এনেছে। এখন আপনারা (পুলিশ) ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন। শেখ হাসিনা গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলেছে।

ভারত প্রসঙ্গে টেনে রুহুল কবির রিজভী আরও বলেন, ভারতের কাছে কহিনূর ছিলো শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতাচ্যূতিতে যেন ভারতের মনবেদনা থামছেই না। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে যা হচ্ছে, সেটা ভিন্নকিছু। এ অস্থিশীলতার পিছনে বিদেশিদের হাত আছে। ৫ আগস্টের পরে শান্তিপূর্ণ দেশে বাংলার মানুষ যেন বিশুদ্ধ বাতাশ নিচ্ছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটবিহীন নির্বাচনে কোনো জনপ্রতিনিধিকে দেশের মানুষকে দেখতে চায় না। ইউপি চেয়ারম্যান মেম্বারদের এখনও ক্ষমতায় রেখেছেন কেন। এরাই তো ফ্যাসিবাদের বড় দোসর। এরাই এলাকার সন্ত্রাসী গুন্ডা পান্ডা। এই গুন্ডা পান্ডা দিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে শেখ হাসিনা। আর ঘোটা জাতিকে তিনি অন্ধকারে ছুঁড়ে দিয়েছেন।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সল। সমাবেশের আগে দুপুর থেকে জেলার ৮ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে অংশ নেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ