• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে ৩-০ গোলে।

বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সংশয় জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে চতুর্থ কোয়ার্টারে গিয়ে বাংলাদেশের যুবারা দারুণ নৈপুণ্যে দেখিয়ে জয় ছিনিয়ে নেয়।

৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন মো. হোসাইন। দুই মিনিট পর মো. হাসান গোল করলে জয়টা নিশ্চিত হয় বাংলাদেশের।

এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে আগে এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করে মামুনুর রশীদের দল।

ওমান ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে বৃহস্পতিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ