• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন

ক্রীড়া ডেস্ক : / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোল করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে ঘিরে হয়েছে এই গোল উৎসব।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয় নিয়েও গবেষণা শুরু হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তাতে কী, ৭-০ ব্যবধানও কম নয়!

আগের ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই নিশ্চিত হয় প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা। আজ জয় দিয়ে সফর শেষ করে দেশে ফিরছেন মনিকারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই স্বপ্না রানীর দূরপাল্লার শটে শুরু হয় গোল-উৎসব। এরপর একে একে গোল করেন শামসুন্নাহার জুনিয়র (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪০ মিনিট), ও তহুরা খাতুন (২১ মিনিট)। ৪০ মিনিটে মনিকার কর্নার থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের শটে আসে সপ্তম গোলটি।

জোড়া গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমার সামনে।

তবে কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে আর নামাননি ঋতুপর্ণাকে। শামসুন্নাহারকে তুলে নেন ৬৮ মিনিটে। নির্ভার এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ তুলে নেন গোলকিপার রুপণাকে, তার জায়গায় নামেন স্বর্ণাকে। আসেন উমেলাহ, হালিমা, ও রিপারাও।

তুর্কমেনিস্তান প্রথমার্ধে দিশেহারা থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। যদিও পুরো ম্যাচে তাদের খেলায় শুরুর স্কুল-স্তরের দুর্বলতাই বেশি চোখে পড়েছে। বিশেষ করে তাদের গোলকিপারের এক হাস্যকর ভুলে ঋতুপর্ণা চাকমার শটে হজম করা গোলটি ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ