• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

তারেক রহমান-প্রণয় ভার্মা বৈঠক, জানা যায়নি কারণ

দেশের আওয়াজ ডেস্ক : / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। 

বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করছেন। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।

এর আগে, একইদিনে তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ