• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

জুলাই সনদ সই জাতির ইতিহাসে স্মরণীয় দিন : সালাহউদ্দিন

দেশের আওয়াজ ডেস্ক : / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ সই এ জাতির ইতিহাসে স্মরণীয় দিন।’

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আজকে শহীদের আত্মত্যাগ, জাতির আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা পূরণের শুরু হলো কেবল। এগুলো পূরণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি রাষ্ট্র কাঠামো অর্জন করতে পারবো।’

এদিকে, জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে, জুলাই সনদ বাস্তবায়ন তৈরিতে বিলম্ব হলে দেশের রাজনীতিতে সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ