• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীর দেখা নেই। তবে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ও উৎসুক মানুষের আনাগোনা।

শনিবার (২ নভেম্বর) সকালে সরেজমিনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এ সময় আগুন দেওয়া ভবনটি খালি পড়ে থাকতে দেখা যায়। উৎসুক জনতা তার সামনে দিয়ে যাচ্ছেন আর নিজেদের মধ্যে আলোচনা করছেন। কেউ কেউ আবার ছবিও তুলে রাখছেন। আর লোকজন ভিড় জমালেই তাদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ