• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

জয় দিয়ে বছর শেষ বাংলাদেশের

ক্রীড়া ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বছর শেষ করলো বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল তপু বর্মনরা। তবে জনির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে পাপনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মোরসালিনের সাথে ফাহিমের পাস গিয়ে ঠেকে জনির পায়ে। সেখান থেকে বল নিয়ে সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোড়ালো শট নেন গোলে। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। বিরতির আগে সমতায় ফেরে বাংলাদেশ।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে অতিক্রম করে গোল আদায় করতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরা।

নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে গোলের সহজ সুযোগ মিস করে স্বাগতিকরা। রহমত মিয়ার ক্রস থেকে পাওয়া বল হেড দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তপু বর্মন।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন পাপন। শাহরিয়ার ইমনের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আনন্দে ভাসান তিনি।

উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে র‍্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। একটিতে পরাজয় বরণ করলেও শেষ ম্যাচে জয় দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ