• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা না তারেক কে হবেন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন ফখরুল

দেশের আওয়াজ ডেস্ক : / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেবেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।’

নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, ‘যথেষ্ট আস্থা আছে। আমি মনে করি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।’

নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রোপাগান্ডা চলছে বিএনপির বিরুদ্ধে-‘বিএনপি প্রস্তুত নয়’, ‘ক্যান্ডিডেট নেই’, ‘ক্যাম্পেন শুরু হয়নি’। এগুলো ঠিক নয়। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। ফ্যাসিজমের সময়ও বিএনপি নির্বাচনে গেছে। এখন দলের প্রস্তুতি আরও শক্তিশালী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ