• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে এ মিছিল হয়।

মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন এতে নেতৃত্ব দেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পলওয়েল মার্কেট হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বায়েজিদ হোসাইন বলেন, আমাদের সুস্পষ্ট দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার অনুমতি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ