• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কারামুক্ত আমীর খসরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে গিয়ে দেখা করেছেন সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। এরপর ৯টা ৫ মিনিটে বের হোন আমির খসরু।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

উল্লেখ্য, তিন মাস ১৭ দিন কারাভোগ করে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারামুক্ত হোন আমির খসরু মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ