• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে: টুকু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৯ জুন সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন, ২৯ তারিখের সমাবেশ সফল করুন।

যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরও বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়। আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

টুকু বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের অনুপ্রেরণা। তার মতো নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছে। তাকে মেরে ফেলার চক্রান্ত করছে। তিনি এখন মৃত্যুশয্যায়। আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে।

মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, বিল্লাল হোসেন তারেক, এড. আজিজুর রহমান আকন্দ, ইসহাক সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাবেক সহ সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, সানোয়ার আলম, রোকন উজ্জামান, এসময় ভার্চুয়ালি যুক্ত হন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহবায়ক মুকিত হোসেন, সহ কৃষি বিষয়ক সম্পাদক সানোয়ার আলম,সদস্য সাইদুর রহমান শামীম, মোরশেদ আলম,হেদায়েত হোসেন ভূইয়া।ছাড়াও মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ