• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে জনস্রোত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি। সাথে আছেন দুই পুত্রবধূ।

পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই অপেক্ষায় আছেন বিএনপি নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা।

শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে একবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ