• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-রিজভী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৮ জুলাই, ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরও আগে ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়ে। চিকিৎসা শেষে গত ২ জুলাই গুলশানের বাসায় ফিরেন তিনি। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। করোনাভাইরাস মহামারির শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেন। এরপর ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ