• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

কারামুক্ত নেতাদের নিয়ে ছাত্রদলের শোডাউন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্বাদশ সংসদকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে রাজধানীতে শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির ছাত্র সংগঠনটি। এতে কারামুক্ত ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয়।

মিছিলে সম্প্রতি মুক্তি পাওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। বিক্ষোভে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের হুলিয়া প্রত্যাহার এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেন সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাইদ, ঢাকা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া, তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম পালোয়ান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরিফ মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জুবায়ের মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান প্রমুখ।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী আরিবা নিশীথ ও মাকসুদা মনিসহ সংগঠনটির প্রায় শতাধিক কারামুক্ত নেতা মিছিলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ