• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

এসপানিওলকে উড়িয়ে রিয়ালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা

ক্রীড়া ডেস্কঃ / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

হান্সি ফ্লিকের অধীনে রীতিমত উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বায়ান মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পর লা লিগায় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে তাণ্ডব চালিয়েছে কাতালানরা। লস ব্লাঙ্কোসদের ৪-০ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের জায়গা সুসংহত করে ক্লাবটি। আর গতকাল নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের সঙ্গে ব্যবধান ৯ করেছে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে রাফিনিয়া হ্যাটট্রিক করেছিলেন। এরপর এল ক্লাসিকোতেও জালের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। সেলেসাও তারকা গোল পেয়েছেন গতকালের ম্যাচেও। কাতালান ক্লাবটির হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি।

রাফিনিয়ার গোলের আগেই বার্সেলোনাকে লিড এনে দিয়েছিলেন দানি ওলমো। ১২ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। লামিনে ইয়ামালের বাড়িয়ে দেইয়া বল থেকে জালের দেখা খুঁজে নেন এই তারকা। তাঁর আগে অবশ্য দুইবার গোলের সুযোগ নষ্ট করেছিলেন তিনি।

এদিকে ওলমো লিড এনে দেয়ার পর বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ২৩ মিনিটের গোলে দলকে এগিয়ে দেন তিনি। এরপর প্রথিমার্ধ শেষ হওয়ার আগেই আরও এক গোলের দেখা পায় বার্সেলোনা। ৩১ মিনিটে দলের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো।

প্রথমার্ধেই ৩ গোলের দেখা পাওয়া ফ্লিকের শিষ্যরা দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবারই সুযোগ হারিয়েছে। এদিকে ম্যাচের ৬৩ মিনিটে এক গোল শোধ করে এসপানিওল। তবে এরপর আর জালের দেখা পায়নি দলটি। শেষদিকে বার্সার একটি গোল বাতিল হয়ে অফসাইডে। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি মাঠ ছাড়ে ৩-১ গোলের জয় নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ