• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

এভারকেয়ারে খালেদা জিয়া

দেশের আওয়াজ ডেস্ক : / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৮ জুন, ২০২৫

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা গুলশানের বাড়ি ফিরোজা হতে রওনা দিয়ে ৭টা ৪৭ মিনিটে তিনি হাসপাতালটিতে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। গত ৬ মে ঢাকায় ফেরেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ