• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে পদত্যাগ করেছেন তিন নেতা । বৃহস্পতিবার (৬ মার্চ ) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। এনসিপির একটি সূত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। তারা তিন জনই গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

আব্দুজ জাহের লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

পদত্যাগের বিষয়ে হানিফ বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।’

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর হানিফসহ দলটির অন্তত ২০ জন নেতাকর্মী নাহিদ ইসলামদের দলে ভেড়েন। কয়েকদিন না যেতে বেরিয়েও গেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ