• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]

আ.লীগের মামলা তুলে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক: / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় দেওয়া তার বক্তব্যকে কিছু গণমাধ্যমে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়ার অর্থে প্রচার করা হয়।

বিবেচনায় অসন্তোষ এবং সমালোচনার তোলপাড়ের পর বিএনপি দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহাসচিবের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কেবল ওই ইউনিয়নের মধ্যে হয়রানিমূলক মামলা থাকলে তা প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করেছেন। দেশের সব মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য তিনি দেননি।

বিএনপি মহাসচিব নিজেও মিডিয়া সেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, “আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার বক্তব্যে বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা থাকলে আমরা তা তুলে নেব।”

সভা ও ভিডিওতে আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ থাকলেও স্পষ্ট করে কোনো ইউনিয়নের কথা বলা হয়নি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিএনপি মহাসচিব এবং দলীয় মিডিয়া সেল দেশবাসী ও নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ