• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

আ.লীগের নির্যাতন-নিপীড়নের শৃঙ্খল ভাঙবে তরুণরা: রিজভী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বর্তমান প্রজন্মের তরুণরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের শৃঙ্খল ভাঙবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির শীর্ষ এই নেতা বলেছেন, এই নিপীড়ন-নির্যাতনের শৃঙ্খল ভাঙবে এই তরুণরা। এই জাতীয়তাবাদী শক্তির তরুণ, জাতীয়তাবাদী যুবদল এদের যারা দেশব্যাপী আজকে যারা গণতন্ত্রের জন্য বুকে বুলেট বরণ করছে, যুবদল নেতা শাওন আত্মহুতি দিয়েছে, আরও শাওনরা আত্মহুতি দিয়েছে সারা বাংলাদেশে। সুতরাং এরাই ভাঙবে আপনার কারাগারের লৌহপ্রাচীর, এরাই ভাঙবে আপনার দুর্নীতি আর দুর্বৃত্তপরায়নের লৌহপ্রাচীর, এরা ভেঙে তছনছ করে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ওই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আমরা তারুণ্যের যে সমাবেশগুলো দেখেছি তাতে আমার মনে হয়, আজকে এই তারুণ্যের সমাবেশে যত তরুণরা অংশগ্রহণ করেছে, বাংলাদেশে আর কোনো তরুণ আওয়ামী লীগের যুবলীগ-ছাত্রলীগ করে না। হয় সন্ত্রাসী, নাহয় বখাটে, নাহয় দখলদার- এরা যুবলীগ-ছাত্রলীগ করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির এই নেতা বলেন, জনগণ আজকে রাজপথে নামছে ক্রমান্বয়ে। আমরা তারুণ্যের যে সমাবেশগুলো দেখেছি তাতে আমার মনে হয়, আজকে এই তারুণ্যের সমাবেশে যত তরুণরা অংশগ্রহণ করেছে, বাংলাদেশে আর কোনো তরুণ আওয়ামী লীগের যুবলীগ-ছাত্রলীগ করে না। হয় সন্ত্রাসী, নাহয় বখাটে, নাহয় দখলদার এরা যুবলীগ-ছাত্রলীগ করে। আর সমস্ত শাণিত চেতনার তরুণরা আজকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৮ সালের জুলাইয়ে শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্য তার কারাদণ্ড থাকা অবস্থায় তাকে কারাগার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও সরকার বলেছে, তার যে শ্রবণশক্তির অসুবিধা, সেই শ্রবণশক্তির চিকিৎসা বাংলাদেশেও হতে পারে, বাংলাদেশেও হবে। কিন্তু তার চিকিৎসকরা যখন বললেন- না এটার উন্নত চিকিৎসা দরকার, তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু বেগম খালেদা জিয়া, তাকে কেন পাঠানো হচ্ছে না? বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন, তার যে জটিলতা তার যে অসুস্থতা সেটি গুরুতর।

বিএনপির আমলে মানবিকতার উদাহরণ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন আ স ম আব্দুর রব। তার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠানো হয়েছিল। তখনও কিন্তু তার কারাদণ্ড মওকুফ হয়নি। শুধু তাই নয়, তিনি বিদেশে যাওয়ার প্রাক্কালে তার গ্রামের বাড়ি তাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা বিএনপির ইতিহাস, মানবতার ইতিহাস, মানুষের মুক্তির ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আপনারা গণতন্ত্রকে খুন করে, যারা বাকশাল করে, যারা ২০১৪, ২০১৮ সালে রাতের বেলা নির্বাচন করে, দিনের বেলা যারা সাহস পায় না, তারাই তো অমানবিক এবং ঘৃণ্য ষড়যন্ত্র করে জনগণের সবচেয় যিনি জনপ্রিয় নেত্রী তাকে আজকে বন্দি করেছেন, তিলে তিলে ধ্বংস করার জন্য।

এ সময় দণ্ডপ্রাপ্ত হয়েও রাশিয়ার বিরোধী নেতাকে বার্লিনে চিকিৎসা দেওয়া ছাড়াও চীনের নোবেল বিজয়ী লুই ঝিয়াও ওবের দণ্ডপ্রাপ্ত স্ত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার উদাহরণ দিয়ে বিএনপি চেয়ারপারসের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবি জানান।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আয়োজিত ওই দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনায় ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ