• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

আ.লীগসহ ১৪ দলের বিচার চেয়ে ট্রাইব্যুনালে ববি হাজ্জাজের অভিযোগ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এ অভিযোগ দায়ের করেন।

এতে বলা হয়েছে, গত ১৯ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক হয়। সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করারও সিদ্ধান্ত হয়। তাদের বৈঠকের সিদ্ধান্তের পরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এ সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ, ওয়াকার্স পার্টি, জাসদসহ ১৪ দল মানবতাবিরোধী অপরাধ করেছে।

অভিযোগে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল– সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়েছে।

অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ন্যায়বিচার পাব।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এনডিএম নেতা সাহেদুল আজম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিএম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ